POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য হলেন কার্তিক রায়

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: আগস্ট ১, ২০২১ | সময়: ৭:৫৭ অপরাহ্ণ

চাঁদপুর জেলা বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির কার্যনির্বাহীর সদস্য হলেন,কচুয়া কৃতি সন্তান কার্তিক রায়। তিনি কচুয়া উপজেলার ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,সাধারণ সম্পাদক ও কচুয়া উপজেলা ছাত্রলীগের উপসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন । চাঁদপুর জেলার বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির কার্যনির্বাহীর সদস্য নির্বাচিত করায় কার্তিক রায়কে বিভিন্ন মহলের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান,

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন অধিকার সংক্রান্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে।

তার মধ্যে উল্লেখযোগ্য হলো রাষ্ট্রভাষা আন্দোলন, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, গণঅভ্যুত্থান, স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীর মধ্যে আছে তরুণ মুজিবের নান্দনিকতা ও আদর্শ, আছে কাজী নজরুলের বাঁধ ভাঙার শৌর্য, আছে ক্ষুদিরামের প্রত্যয়, আছে সুকান্তের অবিচল চেতনা। তাই তো বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার অধিকার রক্ষার পাশাপাশি জাতীয় রাজনৈতিক ও সামাজিক স্বার্থ সুরক্ষায় সবসময় মঙ্গলপ্রদীপের আলোকবর্তিকা হয়ে ছড়িয়ে পড়েছে চার দিগন্তে।

তেমনি চাঁদপুর জেলা বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির কার্যনির্বাহী সদস্য করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাছাড়া তিনি আরও জানান, বঙ্গবন্ধুর আর্দশে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সর্বত্র দৃঢ়প্রতিকর। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সার্বিক দিক নির্দেশনায় কচুয়া উপজেলার প্রতিটি ইউনিট এবং প্রতিটি গ্রামে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, সব অশুভ শক্তিকে পেছনে ফেলে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে বলে তিনি জানিয়েছেন ।
ক্যাপশন ছবিঃ চাঁদপুর জেলা বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির কার্যনির্বাহী সদস্য কার্তিক রায়।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন