র্যাব-১১ এর অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। শুক্রবার কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ওলইন পশ্চিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
ওইসময়, ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ওলইন (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ ফরিদ মিয়ার মেয়ে মোছাঃ আফরোজা আক্তার (১৯)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পপুলার বিডিনিউজকে র্যাব-১১, সিপিসি-২ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।