POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার কাদিরখিল উন্নয়ন ও পুকুর দিঘীর পরিচালনা কমিটি গঠন

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: আগস্ট ১, ২০২১ | সময়: ১২:১৪ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদিরখিল গ্রামের উন্নয়ন ও বড় পুকুর দিঘীর পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার কাদিরখিল গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে শান্তিপূর্ন ভাবে সকলের সম্মতিক্রমে ৮সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে মো. সাহেব আলীকে সভাপতি ও মো. জাহিদুল ইসলাম সবুজ মুন্সীকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন,সহ-সভাপতি মো. রিপন সরকার,ক্যাশিয়ার মো. মো.আব্দুস সামাদ,যুগ্ন সাধারন সম্পাদক মো. শাহীন দেওয়ান,সদস্য রামিজ

মুন্সী,মোস্তফা কামাল ও ইব্রাহিম চৌধুরী।
নব নির্বাচিত কমিটির সাধারন সম্পাদক ও তরুন সমাজসেবক মো. জাহিদুল ইসলাম সুবজ মুন্সী বলেন, কাদিরখিল গ্রামের একটি ঐতিহ্য রয়েছে। এ গ্রামের সুনাম ও সুখ্যাতি রয়েছে দেশের বিভিন্ন স্থানে। তবে এলাকার উন্নয়ন কর্মসূচি ও বড় দিঘির পুকুরের উন্নয়নে সকলের সহযোগিতায় আমি সর্বদা কাজ করে যাবো। তিনি আরো বলেন,সমাজ থেকে মাদক সহ সকল অপকর্ম রোধে কাজ করব। এজন্য এলাকাবাসী তথা সমাজবাসীর সহযোগিতা কামনা করছি। এদিকে কাদিরখিল গ্রামের উন্নয়ন ও বড় পুকুর দিঘীর পরিচালনা কমিটির নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিভন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন