POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ৩১, ২০২১ | সময়: ১২:৫৮ অপরাহ্ণ

স্বাস্থ্য বিধি অমান্য করায় হাজীগঞ্জ উপজেলায় ৯ মামলায় ২ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ বাজার, সেন্দা বাজার, কাশিমপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি অমান্য করায় এ জরিমানা অব্যাহত থাকবে। স্বাস্থ্য সচেতন করতে প্রচার মাইকিং করা হলেও মানুষ তা উপেক্ষা করছে। এ জন্য আমাদের এই জরিমানা অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন