হাজীগঞ্জ উপজেলায় দুটি ড্রেজার জব্দ করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও মাঠে একটি ড্রেজার জব্দ করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এসময় ড্রেজার মালিক আবদুল আজিজকে ১ লাখ টাকা জরিমানা করেন।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুসহ প্রসাশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের দিকচাইল মাঠ থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসময় মালিক আলমগীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ড্রেজার মেশিন ফসলী জমি নস্ট করে তাই তাদের ছাড় দেয়ার কোন সুযোগ নাই। ড্রেজারের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।