POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজীব আহমেদ পুনরায় মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: জুলাই ৩০, ২০২১ | সময়: ১২:৩৬ পূর্বাহ্ণ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা এম এম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ. রাজীব আহমেদ রাজু পুনরায় নির্বাচিত হয়েছেন।গত ২৮ জুলাই বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত ২.৩৫.১৩.৪০.২১২.২২.৩৫.২১.১৪২৫ স্মারকের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। স্মারকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০০৯ এর ৩৯(১) ধারা অনুসারে আগামী ৬ মাসের জন্য রাজীব আহমেদ রাজুকে সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদকে সদস্য সচিব, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ মান্নানকে শিক্ষক প্রতিনিধি ও মোঃ আলাউদ্দিন বাবুলকে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

এক প্রতিক্রিয়ায় রাজীব আহমেদ রাজু এ প্রতিবেদককে জানান, আমাকে মাঝিগাছা এম এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে সপ্তম বারের মত নির্বাচিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও এলাকাবসী সকলের সহযোগিতা কামনা করছি। আমি দীর্ঘদিন সভাপতি থাকাকালীন এই বিদ্যালয়ের অবকাঠামোগত যে উন্নয়ন সাধিত হয়েছে ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন