POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মোবাইল চুরির অপবাদে কিশোরীকে নির্যাতনে  গ্রেফতার ৩

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: জুলাই ২৮, ২০২১ | সময়: ১০:৫৯ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের নির্যাতনের শিকার কিশোরী বুধুন্ডা গ্রামের আমানিয়া প্রধানীয়া বাড়ি ইলিয়াসের কন্যা।স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন চুরির অপবাদে গত মঙ্গলবার রাত ৮টার সময় ঘর থেকে তুলে নিয়ে মারধর সহ শ্লীলতাহানি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ এর মাধ্যম ফেইজবুকে ছড়িয়ে পরলে এলাকায় ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে এই অমানবিক নির্যাতন ভিডিও ভাইরাল এর দোষীদের বিরুদ্ধে কচুয়া থানার পুলিশ জড়িতদের তিন জন আসামিকে গ্রেফতার করে।কচুয়া থানার অফিসার ইনর্চাজ মোঃ মহিউদ্দিন জানান,আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয় দেখি,সাথে এসআই আরিফের ফোর্স নিয়ে ঘটনাস্থলে দুইজনকে আটক করি,সকালে ভিকটিমের মা বাদী হইয়া এজাহার দায়ের করিলে আরো একজন কে আটক করা হয়।

আসামীরা হলেন, ১. মোঃ মেহেদী (২০), পিতা- মৃত সিফাত উল্লাহ, গ্রাম- বুধুন্ডা (মমিন চেয়ারম্যানের বাড়ী)
২. মোঃ শাহ জালাল (২৬), পিতা- মোঃ শফিক , গ্রাম- বুধুন্ডা (আমানিয়া প্রধানীয়া বাড়ী) ৩. মোঃ শফিক (৪৭), পিতা- মৃত আবুল কাশেম, গ্রাম- বুধুন্ডা(আমানিয়া প্রধানীয়া বাড়ী) আটক করা হয়। পরে ভিকটিমের মা বাদী হইয়া এজাহার দায়ের করিলে কচুয়া থানার মামলা নং-২১ তারিখ- ২৮/০৭/২০২১ইং, ধারা- ১৪৩/ ৪৪৮/৩৬৩/ ৩৪২/৩২৩ /৩০৭/৩৫৪/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়। গ্রেফতার কৃত আসামীদেরকে বুধবার কচুয়া থানার যথাযথ পুলিশ পাহাড়ায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন