POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা নমুনা দিতে এসে এক নারীর মৃত্যু

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: জুলাই ২৮, ২০২১ | সময়: ৯:২৯ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে নমুনা দিতে এসে মৃত্যৃর কোলে ঢলে পড়েন কামরুন্নাহার (৪০) নামের এক নারী। এ ঘটনায় হাসপাতালে তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (২৮ জুলাই) সকাল ১০ টার দিকে এই মৃত্যুর ঘটনা ঘটে। ওই নারী পাশবর্তী উপজেলা মতলব দক্ষিণ পদুয়া গ্রামের মো. আব্দুর সাত্তারে স্ত্রী।

কামরুন্নাহারের স্বামী আব্দুর সাত্তার জানান, আমার স্ত্রী হৃদরোগ ও কয়েকদিন যাবৎ জ্বর, সর্দি কাশি থাকায় করোনা টেস্ট করার জন্য কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. সালাউদ্দীন মাহমুদ জানান, কামরুন্নাহার হৃদরোগ ও জ্বর সর্দি কাশি থাকায় এবং অনেক দিন যাবৎ বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সংকটাপন্ন অবস্থায় নমুনা দিতে এসে মৃত্যু বরণ করে। অন্য কোন রোগে ভুগছিলেন কিনা জানা যায়নি। মৃত মহিলার লোকজনরা তার লাশ নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন