POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় লকডাউন নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালত ১৪ জনকে জরিমানা

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: জুলাই ২৮, ২০২১ | সময়: ১২:৪৯ পূর্বাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় মহামারি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৪ মামলায় ৩ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার কচুয়া, রহিমানগর, কাদলা, গুলবাহার ও চৌমুহনী এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।

সরকারি নির্দেশনা অমান্য করায় ১৪ জন ব্যবসায়ী ও পথচারীকে ৩ হাজার ২শ টাকা জরিমানা করা হয়।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন