POPULAR BD NEWS
Popular BD News Logo

মঙ্গলবার চাঁদপুরে করোনা শনাক্ত ২২৯ জনের

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২৭, ২০২১ | সময়: ১২:১০ অপরাহ্ণ

চাঁদপুরে ৫৮৭টি নমুনার মধ্যে সর্বোচ্চ ২২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩০.৫০%।

২৬ জুলাই সোমবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭০জন, হাজীগঞ্জের ২৫জন, ফরিদগঞ্জের ২০জন, মতলব উত্তরের ২জন, মতলব দক্ষিণের ২০জন, শাহরাস্তির ৪৪জন, কচুয়ার ৩২জন ও হাইমচরের ১৯জন রয়েছেন।

একই দিনে ১১০জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৪জন, মতলব উত্তরের ৩জন, ফরিদগঞ্জের ১৬জন, হাজীগঞ্জের ৭জন, কচুয়ার ১জন, শাহরাস্তির ২৬জন ও মতলব দক্ষিণের ৩জন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন