POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে করোনায় দুই জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২৭, ২০২১ | সময়: ১০:১৬ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড রান্ধুনীমূড়া মজুমদার বাড়ীর মরহুম আবুল কালাম মজুমদারের তৃতীয় ছেলে আব্দুল কাদের মজুমদার ওরফে বিটু মজুমদার প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার সকাল ৭টা ২৫ মিনিটের সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার বিশ্বজিৎ  সাহার মা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিন সোমবার দিবাগত রাতে পরলোকগমন করেন।

  • তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এসএম শোয়েব আহম্মেদ চিশতী পপুলার বিডিনিউজকে জানান, গত ২৪ ঘন্টায় হাজীগঞ্জে করোনায় কোন মৃত্যুর খবর জানা নাই।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন