POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

শান্তুু ধর কচুয়া: | প্রকাশিত: জুলাই ২৬, ২০২১ | সময়: ৮:০৫ অপরাহ্ণ

মাদ্রাসা ছাত্রীর  ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কচুয়ার থানা পুলিশ। সোমবার কচুয়া পৌরসভার কোয়া গ্রামের খান বাড়ির শামীম মিয়ার মেয়ে রিয়া আক্তার (১৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে  থানা পুলিশ। রিয়া আক্তার খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী।

নিহতের মা রিপা বেগম জানান, রবিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে রিয়ার কক্ষে দিকে দেখি ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তবে কী কারনে আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়।  ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন