POPULAR BD NEWS
Popular BD News Logo

তিনদিনে তিন ইউপি চেয়ারম্যানের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১১, ২০২০ | সময়: ৭:৩৩ পূর্বাহ্ণ

চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।

এর মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে, একজন করোনা উপসর্গ নিয়ে এবং একজন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এসব চেয়ারম্যানের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন এবং তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৪টার দিকে ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাস বাদল। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।

মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফি আহমেদ মিন্টু।

একইদিন দুপুর ২টার দিকে ঢাকা স্কয়ার হসপিটারে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল হাই মুন্সী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন