POPULAR BD NEWS
Popular BD News Logo

সিআইডির হাতে হাজীগঞ্জের চারজন আটকের পর জামিন লাভ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২৬, ২০২১ | সময়: ৭:১৪ অপরাহ্ণ
হাজীগঞ্জ

২৬ জুলাই সোমবার সকালে চাঁদপুর সিআইডি’র উপ-পরিদর্শক আবু জাহিদ তুহিন সংঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের ওয়ারলেস এলাকা থেকে হাজীগঞ্জের চারজনকে আটক করে। পরে আটককৃতদের আদালতে হাজির করা হলে জামিন দেয় বিজ্ঞ আদালত।

আটককৃতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ খাটরা বিলওয়াই এলাকার আব্দুল লতিফ মিয়ার পুত্র মোঃ হাবিবুর রহমান জীবন (৪২), জীবনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী) (৩৪), হাজীগঞ্জ বদরপুর এলাকার মৃত মো. ভাসানীর পুত্র শাহিনুর রহমান শাহিন (৪৬), খাটরা বিলওয়াই এলাকার মৃত জাফর আলীর মেয়ে বিলকিস বেগম (৪০)।

চাঁদপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র উপ-পরিদর্শক আবু জাহিদ তুহিন জানান,আটক আসামিদের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা রয়েছে। যার মামলা নং ৩৬। আদালত মামলার তদন্তের জন্যে প্রথমে হাজীগঞ্জ থানা পুলিশকে দায়িত্ব দেয় এবং পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে দায়িত্ব হস্তান্তর করে।

এ বিষয়ে সোমবার বিকালে হাবিবুর রহমান জীবন পপুলার বিডিনিউজকে বলেন, সোমবার বিকালেই আদালতে আমাদেরকে জামিন দিয়েছেন।

চাঁদপুর আদালতের হাজীগঞ্জ উপজেলার জিআরও থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আসামীদের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা রয়েছে। যার মামলা নং ৩৬, তারিখ ২৫/০৬/২০২১। ধারা ৪০৬/ ৪২০/ ৪৬৫/ ৪৬৭/ ৪৬৮ ও ৪৭১। সোমবার বিকেলে তাদের কোর্টে উঠানো হয়।

মামলার এজহার সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলার মোঃ গিয়াস উদ্দিন (৪৫) এর স্ত্রী স্কুল শিক্ষিকা রয়েলী বেগম ২০২০ সালের ২০ জুলাই শ্বাসকষ্ট জনিতে অসুখে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। করোনার থাবায় স্ত্রীকে হারিয়ে পাগল প্রায় স্বামী গিয়াস উদ্দিন মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এই সুযোগে রয়েলী বেগমের ভাই হাবিবুর রহমান জীবন বোনের সম্পত্তি আত্মসাতের জন্য নানা রকম ষড়যন্ত্র শুরু করে।

সে উল্লেখিত আসামীদের সাথে নিয়ে মৃত বোনের সম্পত্তি আত্মসাতের জন্য জাল মৃত্যু ও ভুয়া ওয়ারিস সনদ, পোস্ট অফিসের থেকে এডি জাল করে বোন জামাইর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে। শুধু তাই নয়, সম্পত্তির লোভে রাহেলি বেগমের মৃত্যুর পরে জাল কাবিননামা এমনকি জাল ডিভোর্স লেটার দিয়েও প্রতারণা করেন।

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন