POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় অ্যাম্বুলেন্সে ৫১ কেজি গাঁজা জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২৫, ২০২১ | সময়: ৮:০৬ অপরাহ্ণ

চলমান বিধিনিষেধে কুমিল্লায় অ্যাম্বুলেন্সে গাঁজা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় অ্যাম্বুলেন্স থেকে ৫১ কেজি গাঁজা জব্দ করা হয়।

২৫ জুলাই রোববার বিকেলে র‍্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- দিনাজপুর সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মো. সুমন (৩৫) ও একই জেলার বিরামপুর উপজেলার ভাগলপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. মুসফিকুর রহমান (৩২)।

র‍্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার আমতলী এলাকায় রোববার ভোর ৪টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন