POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজধানীর সড়কে বেড়েছে রিকশা ও ব্যক্তিগত গাড়ি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ২৫, ২০২১ | সময়: ৩:১৩ অপরাহ্ণ

করোনা সংক্রমণ রোধে ঈদুল আজহার পর শুরু হওয়া কঠোরতম বিধিনিষেধের তৃতীয় দিনের সকাল থেকেই রাজধানীর সড়কে রিকশা ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েছে।

একই সঙ্গে ‘জরুরি’ প্রয়োজনে ঘরের বাইরে আসা লোকজনের সংখ্যাও গত দুই দিনের তুলনায় আজ বেশি লক্ষ করা গেছে।

সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন আজ রোববার সকালে উত্তরা, যাত্রাবাড়ী, গাবতলী, আগারগাঁও, মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, গুলিস্তান, মতিঝিল, পল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে রিকশা ও ব্যক্তিগত গাড়ির চাপ দেখা গেছে।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন