চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচােঁ দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী প্যারাপুর উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ছাত্র ঐক্য পরিষদ গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সামাজিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ শ্রদ্ধেয় মোস্তফা কামাল পাটোয়ারী।

নবাগত সভাপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার এসএসসি পরীক্ষার্থী ২০২০ এর ছাত্রনেতা এস এন শাহ্-জালাল আহমেদ পাটওয়ারী।

#জেনে নিন প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের কিছু কথা-
চাঁদপুর জেলাধীন হাজিগন্জ উপজেলার ৪ং কালচােঁ দক্ষিণ ইউনিয়নের প্যারাপুর গ্রামে ১৯২৬ সালে ঐতিহ্যবাহী প্যারাপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নানা চড়াই-উৎরাই পেরিয়ে বিদ্যালয়টি ক্রমেই উপজেলার গন্ডি অতিক্রম করে জেলায় অবস্থান করে নিচ্ছে। তথাপি বিদ্যালয়ের চলমান অগ্রগতিকে আরও বেগবান করতে প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসা প্রয়োজন। এমতাবস্থায় প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে ২০২০ সালের ১৬ মে প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ নামে একটি সংগঠন আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে।
বিদ্যালয়ের অগ্রযাত্রা সমুন্নত রাখতে প্রাক্তনদের যুক্ত করার জন্য ভালবেসে প্রাক্তনরাই এগিয়ে আসার স্পৃহা পাবে বেশি। তাই বিদ্যালয়ের প্রত্যেক প্রাক্তন শিক্ষার্থী কে উক্ত সংগঠনের আওতায় আসতে উদাত্ত আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ এর ব্যানারে এসে প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের স্বার্থে সবার প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান জানানো হয়।