POPULAR BD NEWS
Popular BD News Logo

সাগরে লঘুচাপ সৃষ্টি, বৃষ্টি বাড়ার আভাস

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ২২, ২০২১ | সময়: ৮:১৪ অপরাহ্ণ

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে আগামী রোববার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। বেশি বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রামে আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘বরিশাল, খুলনা ও চট্টগ্রামে আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এদিকে লঘুচাপের প্রভাবে রোববার থেকে বৃষ্টি বাড়বে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।’

আজ সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় ও ঢাকা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। তিনি জানান, আগামী কয়েক ঘণ্টায় শেরপুরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সিলেটের কিছু অঞ্চলে ও খুলনা ও মোংলায় ছিটেফোঁটা ধরনের বৃষ্টি হতে পারে। আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান তিনি।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন