POPULAR BD NEWS
Popular BD News Logo

মেঘনায় নদীতে ভেসে এলো অচেনা নারীর লাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২১, ২০২১ | সময়: ৭:৩৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অচেনা নারীর (৩০) অর্ধগলিত মরদেহ ভেসে এসেছে।

মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে উপজেলার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি এলাকার নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, নদীতে নারীর অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

অর্ধগলিত মরদেহের শরীরে নীল কামিজ পড়া ছিল। তবে এ নারী স্থানীয় বাসিন্দা নয়। কেউ তার পরিচয় দিতে পারেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, নদীতে ডুবেই ওই নারী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার পরিচয়ও মেলেনি। কোথা থেকে মরদেহটি ভেসে এসেছে তাও বলা যাচ্ছে না।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন