POPULAR BD NEWS
Popular BD News Logo

২০ লাখ ৮৮ হাজার টাকার জাল নোটসহ প্রতারক আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১৯, ২০২১ | সময়: ৪:৩৮ অপরাহ্ণ

২০ লাখ ৮৮ হাজার টাকার জাল নোটসহ শাহিনুর রহমান হায়দার (২৪) নামের এক প্রতারককে আটক করেছে র‌্যাব-৫।


শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামের জোনাকীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‌্যাব-৫ রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

আটক শাহিনুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার ইব্রাহিমের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫ এর সদস্যরা। এ সময় রাতে শাহিনুরকে ওই মোড়ে ঘোরাফেরার সময় তাকে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাশি করে ১ হাজার টাকার ২ হাজার ৮৮টি নোটসহ তাকে আটক করা হয়।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন