চাঁদপুরে ৪২৮টি নমুনার মধ্যে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তের হার ৩৭.৬%।
চলতি বছরে করোনার সর্বোচ্চ নমুনা সংগ্রহ ও সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি চাঁদপুরে।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৪জন, হাজীগঞ্জের ১৩জন, মতলব দক্ষিণের ৬জন, ফরিদগঞ্জের ২৭জন, হাইমচরের ১১জন, শাহরাস্তির ২৯জন ও মতলব উত্তরের ২২জন রয়েছেন।
একই দিনে ৪০জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২৩জন, হাজীগঞ্জের ৯জন, মতলব উত্তরের ২জন, মতলব দক্ষিণের ১জন, ফরিদগঞ্জের ২জন ও কচুয়ার ৩জন ।
সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭১৭৪জন।
মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৪জন।
H/N