POPULAR BD NEWS
Popular BD News Logo

পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, গ্রেফতার ৫

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১৯, ২০২১ | সময়: ৪:০১ অপরাহ্ণ

দেড় মাস আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি রাজধানীর ধানমন্ডি থেকে উদ্ধার করা হয়েছে।

 

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ‌‘রবিবার রাতে মোবাইলটি উদ্ধার করা হয়। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

 

গত ৩০ মে রাজধানীর বিজয় সরণিতে ছিনতাইয়ের শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ১ জুন একনেক সভা শেষে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার মোবাইল (আইফোন) ছিনতাইয়ের ঘটনাটি বর্ণনা করেন।

সূত্র:দৈনিক ইত্তেফাক

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন