POPULAR BD NEWS
Popular BD News Logo

মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ, তীব্র যানজটে নাকাল মানুষ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১৮, ২০২১ | সময়: ৩:৫৬ অপরাহ্ণ

আসন্ন ঈদুল আজহা কেন্দ্র করে মহাসড়কে ঘরমুখো পরিবহনের চাপ বেড়েছে। এ ছাড়া দফায় দফায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ও সিরাজগঞ্জ অংশে পরিবহন চলাচলে বাধার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীসাধারণ।

রোববার ভোর থেকে মহাসড়কের রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা, সল্লা, জোকারচর ও বঙ্গবন্ধু সেতু এলাকায় তীব্র যানজট দেখা গেছে। তবে মাঝে মাঝে ঢাকামুখী লেনে গাড়ি চললেও উত্তরবঙ্গমুখী লেনে গাড়ি আটকে রয়েছে।

অন্যদিকে ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপ বাড়ছে। এতে করে দীর্ঘমেয়াদি যানজটের শঙ্কা দেখা দিয়েছে। যানজটের ফলে চালক ও ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে সকাল থেকে যাত্রীবাহী বাসের থেকে ট্রাকের সংখ্যা বেশি দেখা গেছে।

এ ছাড়া বঙ্গবন্ধু সেতুর দুই পাড়ের মহাসড়কে গাড়ির চাপ ও যানজটের কারণে দফায় দফায় সেতুতে টোল আদায় বন্ধ রাখছে সেতু কর্তৃপক্ষ।

তবে শনিবারের থেকে আজ যানজট কিছুটা কমেছে। গতকাল ভোর থেকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা যায়।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন