POPULAR BD NEWS
Popular BD News Logo

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১৮, ২০২১ | সময়: ২:৫৩ অপরাহ্ণ

রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। রবিবার (১৮ জুলাই) সকালে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতের মধ্যে একজন মেয়ে শিশু ও চারজন পুরুষ রয়েছেন।

মিঠাপুকুর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘মিঠাপুকুরের বলদিপুর নামক স্থানে দেওয়ানো পরিবহন ও সেলফি পরিবহন নামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ধরে বাস চলাচল বন্ধ ছিলো।

সূত্র:দৈনিক ইওেফাক

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন