POPULAR BD NEWS
Popular BD News Logo

শখের কবুতরকে আর খাবার দিবে না বৃদ্ধ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ১৮, ২০২১ | সময়: ২:১৮ অপরাহ্ণ

শখের কবুতর। নিয়মিত খাবার দিতেন সত্তোর বছর বয়সী তাজুল ইসলাম।  তিনি হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুল তালুকদার বাড়ির বাসিন্দা।

রোববার সকালে কবুতরকে খাবার দিতে গিয়ে বাড়ীর ছাদ থেকে পা-ফসকে পড়ে প্রাণ হারান। তিনি ৩ মেয়ে ১ ছেলের জনক।

জানতে চাইলে পরিবারের পক্ষ থেকে শফিকুর রহমান বলেন, ছাদ থেকে পড়ার পরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাজুল ইসলাম রেলের অবসরপ্রাপ্ত রেল কর্মচারী ছিলেন।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাজুল ইসলামের মৃতদেহ হস্তান্তর করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন