হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও বাজারে অবৈধ গরুর হাট বসানোর দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জানা গেছে, শনিবার বিকালে মোহাম্মদ খাঁ নামের একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল।