POPULAR BD NEWS
Popular BD News Logo

পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক পশুবাহী ট্রাক,গরমে অনেক গরু অসুস্থ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১৭, ২০২১ | সময়: ৬:৩০ অপরাহ্ণ

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক কোরবানির পশুবাহী ও পণ্যবাহী ট্রাক। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকার বিভিন্ন হাটে কোরবানির পশু বিক্রির উদ্দেশ্যে ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ট্রাকগুলো।

শনিবার সরেজমিনে বাংলাবাজার ঘাটে গিয়ে এ চিত্র চোখে পড়ে।

ঘাট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা পশুবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় বাংলাবাজার ঘাটে আসে। ঢাকার বিভিন্ন হাটে বিক্রির উদ্দেশ্যে গরু ব্যবসায়ীরা ট্রাকযোগে ঘাটে এসে জড়ো হচ্ছে। অগ্রাধিকার থাকলেও কর্তৃপক্ষ  পশুবাহী ট্রাকগুলো কম পারাপার করছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

এদিকে তীব্র রোদ ও গরমে গরুগুলো অসুস্থ হয়ে পড়ছে। ট্রাকে তাম্বুরা টাঙ্গিয়ে পাখা দিয়ে বাতাস করে ও পশুর মাথায় পানি ঢেলেও কাজ হচ্ছে না। অসুস্থ হয়ে যাচ্ছে গরুগুলো। ফেরিঘাটে অ্যাম্বুলেন্সসহ ঢাকাগামী ছোট যানবাহনের ভিড় রয়েছে। এছাড়া ফেরির পাশাপাশি লঞ্চ চলাচল শুরু হওয়ায় ঘরমুখো মানুষের ভিড় রয়েছে ঘাটে।

তবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে বরাবরের মতোই উদাসিন ছিলেন গরু ব্যবসায়ী, সাধারণ যাত্রীসহ অনেকেই। তবে ঘাট এলাকায় স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক পরিধান নিশ্চিত করতে উপজেলা প্রশাসন থেকে নেয়া হচ্ছে কঠোর ব্যবস্থা।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন