১৬ জুলাই শুক্রবার বিকেলে তিনি অনলাইনে যুক্ত হয়ে চাঁদপুর আড়াইশ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে স্থাপিত লিকুইড অক্সিজেন প্ল্যান্টের অগ্রগতি সম্পর্কে জেনে এ কথাগুলো বলেন।

এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে স্থাপিত অক্সিজেন প্লান্ট চালু হলে হাসপাতালের ১৫০ বেডে অক্সিজেন দেয়া যাবে। এছাড়া সকল উপজেলাতে সিলিন্ডার রিফিল করে সাপ্লাই দেয়া যাবে। এ জন্যে আমি সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। শুধু সদর হাসপাতালেই নয়, সকল উপজেলার হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সে বিষয়ে সিভিল সার্জন কাজ করছেন।এটি করতে পারলে সবল উপজেলায় করোনা রোগীরা আরো বেশি সেবা পাবেন। আশা করছি এ ক্ষেত্রে আমাদের জনবল সঙ্কট হবে না। স্বাস্থ্য মন্ত্রনালয় জনবল নিয়োগসহ অন্যান্য যন্ত্রপাতির ব্যবস্থা করছে।
ডা. দীপু মনি এমপি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার ডাকে, তার কর্মী হিসেবে আমরা জনপ্রতিনিধিরা জনগণের পাশে আছি। এই করোনাকালে হাসপাতাল, ল্যাবে দায়িত্বরক সকল চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সঙ্কটকালে করোনা রুগীদের পাশে দাঁড়াতে পারছি। করোনার থাবায় আমরা অনেক মানুষকে হারিয়েছি। আর যেনো কাউকে হারাতে চাই না। এ জন্যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামনে ঈদ, আমরা যাতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ করি। এ আনন্দ যাতে আমাদের জন্যে বেদনার কারন হয়ে না দাঁড়ায়।
H/N