দেশের অর্থনীতির কথা চিন্তা করে কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কিন্তু ঈদের পর ২৩শে জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, ঈদের পর যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে। ২৩ জুলাই থেকে কঠোর লকডাউনের আওতায় আসবে গোটা দেশ। সেসময় বন্ধ থাকবে গার্মেন্টস, শিল্প-কলকারখানাসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান।
সূত্র:জাগরণ
H/N