আপনার সাহায্যে বাঁচতে পারে কৃষক মো: জাহাঙ্গীর আলম। ৫০ বছর বয়সী জাহাঙ্গীর আলম হৃদরোগে আক্রান্ত। চিকিৎসকেরা বলছেন আন্তত দুইটি রিং বসাতে হবে।
তিনি হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড গোবিন্দপুর উওর মোল্লা বাড়ীর মৃত আবদুর রশিদ মোল্লার ছেলে। পেশায় তিনি একজন কৃষক। তার তিন মেয়ে দুই ছেলে। তিন মেয়ের মধ্যে বড় মেয়ে বাক প্রতিবন্ধী । তার বিয়ে হয়ে গেছে। দুই মেয়ে আর দুই ছেলে পড়াশোনা করছে।
সরজমিনে গিয়ে জানা গেছে, একমাস আগে বুকের ব্যাথা অনুভব করেন জাহাঙ্গীর আলম। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সেখান থেকে রেফার করা হয় ঢাকা ইবনে সিনা হসপিটালে। সেখানে পরীক্ষা-নিরিক্ষায় ধরা পড়ে হৃদরোগে আক্রান্ত। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
পরিবারবর্গ জানিয়েছেন, স্হানীয়দের সহযোগিতায় এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার টাকা চিকিৎসা বাবদ খরচা হয়েছে। বর্তমানে চিকিৎসার জন্য প্রায় লক্ষাধিক টাকার প্রয়োজন।
সন্তানদের জন্য বাঁচতে চান কৃষক এই জাহাঙ্গীর আলম। তাকে বাঁচাতে হলে প্রয়োজন টাকার। প্রয়োজন বিত্তবান মানুষের সহযোগীতা। জাহাঙ্গীর আলম মোল্লার চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে যোগাযোগ করতে পারেন বিকাশ 01783-784048 পার্সোনাল নম্বরে।