POPULAR BD NEWS
Popular BD News Logo

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার মামলা সিআইডিতে হস্তান্তর

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১৬, ২০২১ | সময়: ৪:১৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানার আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যুর ঘটনায় করা মামলাটির তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া কাল শনিবার দুপুর ১২টার দিকে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসাইন একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে সিআইডি থেকে জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর মামলাটি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছিল। মামলা হস্তান্তরের বিষয়ে গতকাল নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম প্রথম আলোকে বলেছিলেন, মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। পুলিশ সদর দপ্তরের নির্দেশে থানা-পুলিশের কাছ থেকে তদন্তভার সিআইডিকে হস্তান্তরের নির্দেশনা এসেছে। নির্দেশনা অনুযায়ী মামলাটি সিআইডিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মামলার নথি, আলামতসহ সবকিছু তদন্তকারী কর্মকর্তা সিআইডির তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন