POPULAR BD NEWS
Popular BD News Logo

সেই ছাত্রটি এখন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি

মনিরুজ্জামান বাবলু | প্রকাশিত: জুলাই ১৫, ২০২১ | সময়: ৮:৪২ অপরাহ্ণ

যেই বিদ্যালয়ের আঙ্গিনায় ছিলেন শিক্ষার্থী। সেই বিদ্যালয়ের শিক্ষার মান ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলেন পরিচালনা পর্ষদের সভাপতি। বিদ্যালয়টির নাম শাহারাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা বাজারের জনতা উচ্চ বিদ্যালয়। আর যিনি সভাপতি হলেন, তার নাম মো. জামাল আহমেদ। তিনি জনসেবা করতে আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে নবাগত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওইসময় ফুল দিয়ে নবাগত সভাপতি মো. জামাল আহমেদকে বরণ করে নেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবাগত সভাপতি মো. জামাল আহমেদ বলেন, মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের নির্দেশে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

ওইসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলী, অভিভাবক সদস্য আনিসুর রহামন, শিক্ষক প্রতিনিধি এমদাদুল হক, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম, সিনিয়র শিক্ষক শাহআলম, শিক্ষক জহিরুল হক, মাওলানা কবির হোসেন, নুরুল্লাহ, জয়নাল আবেদীন, নাজমা আক্তার, আফরোজা আক্তার ও তাহমিনা আক্তার প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন