POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ-কচুয়া সড়কের সম্পত্তিতে খোকা গংদের অবৈধ স্থাপনা অপসারণের দাবী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ১৫, ২০২১ | সময়: ৭:২৩ অপরাহ্ণ
হাজীগঞ্জ-কচুয়া সড়কের সম্পত্তিতে খোকা গংদের অবৈধ স্থাপনা অপসারণের দাবী

হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের কাজিরগাঁও মৌজায় সড়ক বিভাগের সম্পত্তির উপরে মার্কেট নির্মাণ করেছে স্থানীয় বাসিন্দা খোকা ও জসিম গংরা। এ বিষয়ে পার্শ্ববর্তী সম্পত্তির মালিকপক্ষ সড়কের উপর অবৈধ স্থাপনা অপসারণের দাবী জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে স্বারকলিপি প্রদান করেন।

সরজমিনে গিয়ে জানা গেছে, পূর্ব কাজিরগাঁও গ্রামের শহীদ উল্লাহ ও মোস্তফা তারা দুই ভাই। তাদের বিএস খতিয়ানের একটি দাগের সামনের অংশে অবৈধ স্থাপনা নির্মাণ করেন খোকা ও জসিম গংরা। ইতোমধ্যে শহীদ উল্ল্যাহ ও তার ভাই মোস্তফা তাদের সম্পত্তি রাজ্জাক গংদের কাছে বিক্রি করেন।

জানা গেছে, সম্পত্তির মালিকপক্ষ শহীদ উল্ল্যাহ-এর আবেদনের প্রেক্ষিতে চাঁদপুর সড়ক বিভাগের সার্ভেয়ার মারুফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই আলোকে উপ-বিভাগীয় প্রকৌশলী আতাউর রহমান স্বাক্ষরিত একটি স্মারকে অবৈধ স্থাপনা তিন কার্যদিবসের মধ্যে সরিয়ে নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখিত স্থাপনা নিজ দায়িত্বে না সরালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

জানতে চাইলে সম্পত্তির মালিক মোস্তফা বলেন, আমাদের সম্পত্তি রাজ্জাক গংদের কাছে বিক্রি করা হয়েছে।
এদিকে সম্পত্তির বর্তমান মালিকপক্ষ রাজ্জাক গংরা। তিনি পপুলার বিডিনিউজকে বলেন সড়ক বিভাগের জায়গায় অবৈধ মার্কেট। পিছনের সম্পত্তি আমরা ক্রয় করেছি। তাই সংশ্লিষ্ট দপ্তরের কাছে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আবেদন জানান তিনি।

অপর দিকে জানতে চাইলে মার্কেটের মালিক পক্ষ জসিম উদ্দিন বলেন,’ওই স্থাপনা তাদের নিজস্ব দাগের মধ্যে রয়েছে। তারপরও যদি সড়ক বিভাগের মাপে যেই সিদ্ধান্ত দেয়া হবে তা মেনে নিবো।’

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন