POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশে করোনায় আরও ২২৬ জনের মৃত্যু, শনাক্ত ১২২৩৬

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১৫, ২০২১ | সময়: ৬:২১ অপরাহ্ণ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ হাজার ২৭৮ জনে। এর আগে, ১১ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে টানা পাঁচদিন দুই শতাধিক মৃত্যু দেখলো দেশ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ২৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে । এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।

২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৬০৪ জনের নমুনা সংগ্রহ করা হলেও ৪৪ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৯৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।

সূত্র:দৈনিক ইত্তেফাক

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন