POPULAR BD NEWS
Popular BD News Logo

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১৫, ২০২১ | সময়: ৫:১৫ অপরাহ্ণ

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ ঈদের আগে শিথিলের পর অভ্যন্তরীণ রুটে তিনটি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই বিমান অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা থেকে সকাল সাড়ে ৭টায় সৈয়দপুরে, সকাল ৮টায় চট্টগ্রামে ও যশোরে একটি করে ফ্লাইট গিয়েছে। প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে তিনটি, সৈয়দপুরে তিনটি, কক্সবাজারে দুটি, যশোরে দুটি, সিলেটে দুটি, রাজশাহীতে একটি ও বরিশালে একটি করে ফ্লাইট চালাবে বিমান।

ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো.কামরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুরে দুটি করে এবং কক্সবাজার, বরিশাল, রাজশাহীতে একটি করে ফ্লাইট গেছে। চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, কক্সবাজার, বরিশাল, রাজশাহী থেকে একটি করে ফ্লাইট ঢাকায় এসেছে।

সূত্র:দৈনিক ইত্তেফাক

H/N

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন