POPULAR BD NEWS
Popular BD News Logo

ট্রাকচাপায় ৩ অটোরিকশাযাত্রী নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১৫, ২০২১ | সময়: ৩:৫৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের আউলিয়াপুর বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার সালান্দর এলাকার শিলপাড়া গ্রামের মজিবর রহমান (৫০),  একই উপজেলার চোঙ্গাঘাটা এলাকার চঞ্চল (৩৫) ও গোলাম মুস্তফা।

সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে একটি ট্রাক পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। পথে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের আউলিয়াপুর বোর্ড অফিস এলাকায় ওই ট্রাকটি বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং আহত হন তিনজন।

আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতাল নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহতরা সেখানে চিকিৎসাধীন বলে জানান ওসি।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন