হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের মৈশাইদ সর্দার বাড়ীতে পানিতে ডুবে শিশু আরফানের মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। শিশুর বয়স তিন বছর। খবর পেয়ে ঘটনাস্থলে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক সেলিম শিশুর সুরতহাল প্রতিবেদন করেন।
স্থানীয় বাসিন্দা জুলহাস মিয়া পপুলার বিডিনিউজকে জানান, শিশুর বাবা স্বপন সর্দার সুমন। তার সন্তানের মধ্যে আরফান ছিল সবার ছোট। সকাল ৬টার দিকে ঘটে এই ঘটনা।