POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বাস্থ্যবিধি না মানলে লঞ্চ মালিক ও যাত্রীদের জরিমানা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১৪, ২০২১ | সময়: ৪:২৮ অপরাহ্ণ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী হুশিয়ার করে বলেছেন, ঈদযাত্রায় যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে লঞ্চ মালিক ও যাত্রীদের জরিমানা করা হবে। সদরঘাটে মাস্ক ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হবে না। এ বিষয়ে নৌপুলিশ ও লঞ্চ মালিকদের যথাযথ নির্দেশনা পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী

বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা সদরঘাট নৌবন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সদরঘাট আগে অপরিষ্কার-অপরিচ্ছন্ন ছিল। কিন্ত এখন সদরঘাট বাইরে-ভেতরে ফিটফাট। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত ১১ বছর ধরে আমরা সদরঘাটের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এতে আমাদের পাশে ছিল বিআইডব্লিউটিএ এবং লঞ্চমালিক ও যাত্রীরা। প্রতিনিয়ত সদরঘাটের উন্নয়ন হচ্ছে, একমাস পরে এসে সদরঘাটের সৌন্দর্য্য আরও দেখতে পারবেন।

তিনি আরও বলেন, সদরঘাট এখন বিমানবন্দরের মত। এটাকে আন্তর্জাতিক মানের করা হয়েছে। সৌন্দর্যবর্ধনে গাছ লাগানো হয়েছে। যাত্রীদের এখন আর ভোগান্তি নেই, কুলিদের দৌরাত্ম নেই।

সূত্র:যুগান্তর

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন