মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অনুযায়ী এক ইঞ্চি জমিতেও অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষাবাদ করার জন্য চাঁদপুরের কচুয়ায় ২২জন কৃষকদের মাঝে বীজ ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার কচুয়া উপজেলা কৃষি অফিসের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরের এসব উপকরণ সামগ্রী বিতরণ করেন, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মো. সোফায়েল হোসেন। এছাড়া জৈব সার, শাকসবজি বীজ,চার্জারী সেচ,বীজ সংরক্ষন পাত্র ও নেট জাল বিতরণ করা হয়।
এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
H/N