POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মৎসজীবী লীগ নেতা ফয়েজ উল্যাহ’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: জুলাই ১৩, ২০২১ | সময়: ৯:১২ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের খিড্ডা বাজারে স্থানীয় অর্ধশতাধিক কর্মহীন অটোচালক ও দিনমজুর মানুষের মাঝে খাদ্যসামগ্রী সহায়তা (চাল) বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে (১৩ জুলাই) কচুয়া উত্তর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক,মুক্তিযোদ্ধার সন্তান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রত্যাশী মো. ফয়েজ উল্যাহ এসব খাদ্য সামগ্রী সহায়তা বিতরণ করেন।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি প্রানকৃষ্ণ দাস। এসময় যুবলীগ নেতা জাফর ইকবাল মিলন,আনোয়ার হোসেন,সমাজসেবক আবুল হাসানাত, সাইফুল ইসলাম সাবু,আবুল বাসার,হুমায়ুন কবির,সুলতান আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রত্যাশী কচুয়া উত্তর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক,মুক্তিযোদ্ধার সন্তান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রত্যাশী মো. ফয়েজ উল্যাহ তাঁর প্রয়াত বাবা সিপাহী বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পথ অনুসরণ করে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে রয়েছেন। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন