POPULAR BD NEWS
Popular BD News Logo

সেন্দ্রা কামার বাড়ীর রাস্তা মেরামত করলেন ইউপি সদস্য পদ প্রার্থী জয়দেব পাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ১৩, ২০২১ | সময়: ৮:২৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সেন্দ্রা-ঘাসিপুর এলাকার কামার বাড়ি রাস্তার দুর্ভোগ নিরসনে মেরামত করা হয়।

সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় মানবাধিকার ইউনিটের হাজীগঞ্জ উপজেলার সহ-সভাপতি এবং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য পদ প্রার্থী জয়দেব পাল তার নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করছেন।

জানা গেছে, সামান্য বৃষ্টি হলেই হাজীগঞ্জ -রামগঞ্জ সড়কের সেন্দ্রা কামার বাড়ী থেকে দেড় কিলো মিটার রাস্তা কাঁদা ও গর্তের সৃষ্টি হয়। দৈনিক এই পথে ৪/৫ হাজার পথচারী যাতায়াত করে।

ওয়ার্ড যুবলীগের সম্পাদক মাছুম গাজী বলেন, জনস্বার্থে রাস্তাটি মেরামত করায় পথচারীদের এখন দুর্ভোগ পোহাতে হবে না।

জানতে চাইলে ইউপি সদস্য পদ প্রার্থী জয়দেব পাল বলেন, প্রতি বছরই রাস্তাটির কোননা কোন অংশ মেরামত করতে হয়। জনগণের সেবা করতে চাই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন