POPULAR BD NEWS
Popular BD News Logo

বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা টিকা পাবেন যেভাবে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১৩, ২০২১ | সময়: ৬:০০ অপরাহ্ণ

বিদেশে পড়তে যাবেন যারা কিংবা মহামারির কারণে বিদেশে অধ্যয়নরত যেসব ছাত্র-ছাত্রী বাংলাদেশে অবস্থান করছেন তাদের করোনাভাইরাসের টিকা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন দিয়ে বলছে, আজ থেকে তারা এ সংক্রান্ত আবেদন গ্রহণ শুরু করেছে।

বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা টিকা পাওয়ার দাবিতে সম্প্রতি বিক্ষোভ-প্রতিবাদ করছিলো।

এরকম প্রেক্ষাপটে মঙ্গলবার গণটিকা কার্যক্রম শুরু হওয়ার পর ছাত্র-ছাত্রীদের ব্যাপারে সিদ্ধান্ত এলো।

তবে শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপে প্রথমে সরাসির টিকার আবেদন করতে পারবে না। এর আগে তাদের একটি আবেদন করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

  • কফের টিকা কর্মসূচি শুরু, কোন ভ্যাকসিন কোথায় দেয়া হবে
  • টিকা নিতে সুরক্ষা অ্যাপে যেভাবে নিবন্ধন করতে হবে
  • যেভাবে আগামীতে বাংলাদেশে টিকা দেয়ার পরিকল্পনা হচ্ছে
  • ফাইজারের টিকার মূল চ্যালেঞ্জ অতি কম তাপমাত্রায় সংরক্ষণ করা

সূত্র:বিবিসি বাংলা

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন