POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দুই মাদক কারবারিসহ আটক ৩

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ১৩, ২০২১ | সময়: ৫:২৩ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ দুই মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই আব্দুল আউয়াল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাগানবাড়ী হইতে নয়াকান্দি পাকা রাস্তা সংলগ্ন নয়কান্দি জোড় ব্রীজের উপর হইতে মাদকসহ আটককরা হয়। আটককৃতরা হলো- উপজেলার রায়েরকান্দি গ্রামের মৃত. রশিদের ছেলে মো. কুদ্দুস মিয়া (৩৬) ও মৃত. মরন সরকারের ছেলে মো. সুজন সরকার (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা নেয়া হয়।

এছাড়া এএসআই আব্দুল মোমিন সঙ্গীয় ফোর্সসহ মিস- ৪১৩/১৬, প্রসেস নং- ৫৫৭/২১ ওয়ারেন্ট মূলে মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়। তিনি মোহনপুর গ্রামের মৃত মোসলিম দর্জির ছেলে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষনা করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনকারীদের কোন ছাড় নেই। মাদক নিমূল করতে সকলের সহযোগিতা চাই।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন