POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে প্রবাসী গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১২, ২০২১ | সময়: ৭:৩০ অপরাহ্ণ

ফেসবুকে আপত্তির তথ্য প্রচার করায় কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে মো. খোকন নামের এক সৌদি আরব প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। খোকন তার ফেসবুক আইডি থেকে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক নেতাদের ছবি ব্যবহার করে আপত্তিকর বক্তব্য পোস্ট করেন।

এ অভিযোগে শনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। খোকন শাসনগাছা এলাকার আবদুর রশিদ মিয়ার ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় রোববার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর খোকনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র:যুগান্তর
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন