POPULAR BD NEWS
Popular BD News Logo

একসাথে চাঁদপুরে ২৯ ডিবি পুলিশের বদলী

ডেস্ক নিউজ | প্রকাশিত: জুন ১০, ২০২০ | সময়: ৭:০৯ পূর্বাহ্ণ

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ২৯ জনকে একযোগে বদলী করা হয়েছে । এর মধ্যে ৬জন এসআই, ৫জন এএসআই ও বাকী ১৮ জন কনষ্টেবল । চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় সূত্র বিষয়টি (৯জুন )মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন ।

হঠাৎ গণহারে বদলীর ঘটনায় চাঁদপুরে পুলিশ বিভাগে আতংক বিরাজ করছে । বিশেষ করে যারা ২ বছরের অধিক সময় একই স্থানে রয়েছেন, কিংবা বছরের পর বছর একই কর্মস্থলে থাকছেন।

জানা গেছে, সরকারি চাকুরী বিধিমালা উপেক্ষা করে চাঁদপুর ডিবি পুলিশে বছরের পর বছর এসব এসআই, এএসআই ও পুলিশ কনষ্টেবলরা পদ আকঁড়ে রেখেছেন । ঘুরে ফিরে এসব পুলিশ অফিসাররা ডিবিতে চাকুরী করেছেন । এতে করে তারা নানা বির্তকের ঘটনায় জড়িয়ে পড়ছেন । অনেকের বিরুদ্ধে নানা অভিযোগও ছিলো । অবশেষে সেই বিতর্কিতদের বদলী করা হলো ।

চাঁদপুর ডিবির ওসি রনজিত কুমার বড়ুয়া বদলীর সত্যতা স্বীকার করেন । তবে এ বিষয়ে আর কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, চাঁদপুর ডিবি কর্মরত বেশ কজন এসআই, এএসআই ও কনস্টেবলকে বদলী করা হয়েছে । বিশেষ করে যারা ডিবিতে ২ বছরের অধিক সময় রয়েছেন, তাদেরকে বদলী করা হয়েছে । আর যাদের মেয়াদ শেষ হয়েছে , তাদেরকেও বদলী করা হয়েছে । জেলা পুলিশের অন্যান্য দফতর ও থানায় ধারাবাহিকভাবে এই বদলীর প্রক্রিয়া চলবে ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন