POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে করোনায় দুজনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ১২, ২০২১ | সময়: ৩:৫০ অপরাহ্ণ

চাঁদপুরে ২১ ঘন্টার ব্যবধানে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২জন।

দু’জনেই চাঁদপুর সদর উপজেলা বাসিন্দা।

এদিকে ১১ জুলাই রোববার ২৯৫টি নমুনার মধ্যে ১১০জনের করোনা শনাক্ত হয়েছে।শনাক্তের হার ৩৭.২৮%।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৪জন, মতলব দক্ষিণের ৩জন, মতলব উত্তরের ৩জন, হাজীগঞ্জের ৭জন, ফরিদগঞ্জের ১৬জন, শাহরাস্তির ২৬জন ও কচুয়ার ১জন রয়েছেন।

একই দিনে ৩৯জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১৯জন, ফরিদগঞ্জের ৪জন, হাজীগঞ্জের ২জন, হাইমচরের ৪জন, মতলব দক্ষিণের ২জন ও শাহরাস্তির ৮জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬২৭৬জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩২জন।

এখন পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৫১৩৯জনকে। বর্তমানে চিকিৎসাধীন ১০১৫জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৫৮জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন