POPULAR BD NEWS
Popular BD News Logo

তুরস্কে বাংলাদেশি অভিবাসীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১১, ২০২১ | সময়: ৪:৪০ অপরাহ্ণ

তুরস্কে পূর্বাঞ্চলে ইরান সীমান্তের কাছে এক বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন। দুর্ঘটনাকবলিত বাসটিতে বাংলাদেশি ছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানের অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন।

রোববার (১১ জুলাই) ভোরে তুরস্কের পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্থানীয় দু’টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশের মুরাদিয়ে জেলার নিকটে অবস্থিত তুর্কি-ইরান সীমান্তের কাছে রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটি নিচু খাদে পড়ে যায় এবং এরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে দুর্ঘটনাকবলিত বাসের মালিককে আটক করা হয়েছে বলে স্থানীয় ওই দু’টি সূত্র জানিয়েছে।
সূত্র:জাগরণ
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন