POPULAR BD NEWS
Popular BD News Logo

বিচ্ছেদ পত্র উচ্ছেদ চান হাজীগঞ্জের রবির ডিলার লিটন

মনিরুজ্জামান বাবলু | প্রকাশিত: জুলাই ১১, ২০২১ | সময়: ১১:৩৩ পূর্বাহ্ণ

তিন বছর ধরে রবি কোম্পানির ডিলার হিসেবে ব্যবসা করছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ভাই ভাই ট্রেডার্সের সত্বাধিকারী ফারুক হোসেন লিটন। হঠাৎ করে গত ৫ জুলাই রাতে একটি বিচ্ছেদ পত্র পান তিনি। এমন খবরে করোনাকালীন সময়ে রবি কোম্পানির এই সিদ্ধান্তে হতবাক হয়েছেন রবি ডিলারের নিয়োগকৃত প্রায় ৩০ কর্মকর্তারা।

শনিবার বিকালে ফারুক হোসেন লিটন সাংবাদিকদের জানান, সাত দিনের মধ্যে লিপ্টিং বাবদ ৭ লাখ টাকা ব্যাংকে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। ওই টাকা ৫ জুলাই ব্যাংকে জমা দিয়েছি। ৫ জুলাই রাতেই তাকে বিচ্ছেদ পত্র পাঠানো হয়। তবে এ বিষয়ে ক্ষতির বিবেচনায় ডিস্ট্রিবিউশন চলমান রাখার আবেদন করেন ডিলার ফারুক হোসেন লিটন।

করোনার এই মহামারীতে চাকুরী চলে গেলে হিমশিম খাবে রবি ডিলারের কর্মকর্তারা। তারা পপুলার বিডিনিউজকে ভাই ভাই ট্রেডার্সকে ডিস্ট্রিবিউশন চলমান রাখার আহবান জানান।

এদিকে রবি ডিলারের বিরুদ্ধে মিথ্যে খবর ছড়িয়ে বিভিন্নজনকে বার্তা প্রেরণ করায় এয়ারটেলের ডিলার সাইফুল ইসলাম টিপুকে দোষছেন ফারুক হোসেন লিটনের ভাই।

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলার এয়ারটেলের ডিলার সাইফুল ইসলাম টিপু পপুলার বিডিনিউজকে বলেন, লিটন ভাইয়ের সাথে আমার কোন দ্বন্দ্ব নেই।

এরিয়া ম্যানেজার তওসীফ হোসেন চক্রান্ত ও উৎকোচের বিনিময়ে রবি ডিলার পরিবর্তন করতে চান বলে দাবী ভাই ভাই ট্রেডার্সের। তবে এরিয়া ম্যানেজার তওসীফ হোসেন ও কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা আরএম মোজাহিদুল ইসলাম পপুলার বিডিনিউজকে বলেন, এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। কোম্পনির মিডিয়া সেলের সাথে কথা বলতে পারেন।

জানতে চাইলে রবি কোম্পানির মিডিয়া সেলের কর্মকর্তা আশিকুর রহমান মুঠোফোনে পপুলার বিডিনিউজকে বলেন, তার কাছ থেকে কোম্পানি কিছু টাকা পাবে। তাকে তিনবার নোটিশ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন