POPULAR BD NEWS
Popular BD News Logo

কোরবানি ঈদ কবে, সিদ্ধান্ত আসছে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১০, ২০২১ | সময়: ৬:২১ অপরাহ্ণ

দেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে- তা জানাতে রোববার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শনিবার ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন গণমাধ্যমকে বলেন, জিলহজ মাসের চাঁদ দেখতে রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

শায়লা শারমীন জানান, কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্ব এই বৈঠক অনুষ্ঠিত হবে।

যদি রোববার চাঁদ দেখা যায়, তাহলে সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।ফলে আগামী ২১ জুলাই (১০ জিলহজ) দেশে কোরবানি ঈদ উদযাপিত হবে।আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে।সেক্ষেত্রে আগামী মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ঈদ হবে ২২ জুলাই।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন