POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ১৮ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ৯, ২০২১ | সময়: ৮:৪৯ অপরাহ্ণ
হাজীগঞ্জ বাজারে  অভিযান পরিচালনায় করার সময়  নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের সাথে ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন ও বিজিবির সদস্যরা। 

শুক্রবার  ছিল কঠোর লকডাউনের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে স্বাস্থ্যবিধি ও লকডাউন অমান্য করায় অভিযান পরিচালনা অব্যাহত রাখেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন।

তিনি শুক্রবার হাজীগঞ্জ বাজার, বলাখাল বাজার , বেলচোঁ বাজার, জিয়ানগর এলাকায় আভিযান পরিচালনা করেন। ওইসময় ১৮টি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পপুলার বিডিনিউজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন জানান, হাজীগঞ্জ বাজারের মাঈনু গাজী এন্ড সন্সকে ১০ হাজার টাকা, বলাখাল বাজারের বিসমিল্লাহ হোটেল, বেলচোঁ বাজার ও হাজীগঞ্জ বাজারের আরো কয়েকটি চা দোকানে ভিড় দেখায় জরিমানা আদায় করা হয়। ওইসময় স্বাস্থ্যবিধি ও লকডাউন মেনে চলার উপদেশ এবং পরামর্শ দেন তিনি।

হাজীগঞ্জ বাজারে  অভিযান পরিচালনায় করার সময়  নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের সাথে ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন ও বিজিবির সদস্যরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন